অশ্লীলতা
পাঠ 10
অশ্লীলতা (الْبَدَائِعَةُ)
পরিচয়
অশ্লীলতা অর্থ জঘন্যতা, কদর্যতা, নির্লজ্জতা, অভদ্রতা ও যৌন বিষয়ক কুৎসিত আচরণ। অশ্লীলতার দ্বারা নির্লজ্জ ও কুরচিপূর্ণ কথা ও কাজকে বোঝানো হয়। এছাড়া যেসব কুকর্ম ধৃষ্টতাসহকারে প্রকাশ্যে করা হয় সেগুলোকেও অশ্লীল বলা হয়।
কুফল
অশ্লীলতা একটি বড় অপরাধ। এটা সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে। সমাজকে কলুষিত করে। নিস্পাপ ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের চরিত্র হনন করে যুবক-যুবতীদের কুকর্মের প্রতি প্রলুব্ধ করে।
আল্লাহ তায়ালা অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ বলেন—
“বলুন, আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা” (সূরা আল-আ'রাফ, আয়াত ৩৩)।
আল্লাহ তায়ালা আরও বলেন—
“প্রকাশ্য কিংবা গোপন অশ্লীল আচরণের নিকটেও যাবে না” (সূরা আল-আনআম, আয়াত ১৫১)।
অশ্লীল আচরণকারী সকলের নিকট ঘৃণিত। রাসূলুল্লাহ (স.) বলেন—
“যার মধ্যে অশ্লীলতা আছে, তা তাকে ত্রুটিযুক্ত করে। আর যার মধ্যে লজ্জাশীলতা আছে, তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে” (তিরমিযি)।
ফর্মা নং-১৩, (ইসলাম শিক্ষা, ৮ম শ্রেণি)
৯৮
ইসলাম শিক্ষা
অশ্লীলতা মানুষের পারলৌকিক জীবনকে দুঃসহ করে তোলে। রাসূলুল্লাহ (স.) বলেন-
الْجَنَّةُ حَرَامٌ عَلَى كُلِّ فَاحِشٍ أَنْ يَدْخُلَهَا
অর্থ : প্রত্যেক অশ্লীল আচরণকারীর জন্য জান্নাতে প্রবেশ হারাম (কানযুল উম্মাল)।
অশ্লীলতা ত্যাগ করা মুমিন বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তায়ালা বলেন-
وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ
অর্থ : তারাই (মুমিন) যারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে (সূরা আশ-শূরা, আয়াত: ৩৭)।
প্রতিকার
- ইসলামের নীতি ও আদর্শের অনুশীলন,
- পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং
- সচেতনতার পাশাপাশি আইনি প্রতিকারের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
অশ্লীল কথা, কর্ম ও অপরাধকে সবাই ঘৃণা করে। অসভ্যতা ও বর্বরতার প্রতীক অশ্লীলতা। অশ্লীল আচরণ ও কর্ম থেকে আমরা বিরত থাকব, অন্যকেও বিরত থাকতে অনুপ্রাণিত করব।
কাজ: শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে অশ্লীলতার প্রতিকার সম্পর্কে অনুচ্ছেদ লিখে শিক্ষককে দেখাবে।