ইসলাম শিক্ষা
আকাইদ

আখিরাত

পাঠ 6

আখিরাত (الْأَخِرَةُ)

আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন। বাংলা ভাষায় একে পরকাল বলা হয়। ইসলামি পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু হয় তা-ই পরকাল বা আখিরাত। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি অনন্ত ও চিরস্থায়ী জীবন।

আখিরাত বা পরকালের দুটি পর্যায় রয়েছে। যথা-

ক. বারযাখ

খ. কিয়ামত।

বারযাখ

দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারযাখ বলে। মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারযাখ বলে। এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ। মানুষের মৃত্যুর পর এ জীবনের শুরু হয়। আল্লাহ তায়ালা বলেন—

وَمِنْ وَرَائِهِمْ يَرْزُقُ إِلَى يَوْمِ يُبْعَثُونَ ○

অর্থ : আর তাদের সামনে রয়েছে বারযাখ যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে (সূরা আল-মু'মিনুন, আয়াত:১০০)।

বারযাখ হলো কবরের জীবন। এটি আখিরাতের সর্বপ্রথম পর্যায়। বারযাখ জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে জান্নাত লাভ করবে আর খারাপ আমলের জন্য জাহান্নাম ভোগ করবে।

২০২৬

১৬

ইসলাম শিক্ষা

কিয়ামত

কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া, উঠা। ইসলামি পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাই একে বলা হয় কিয়ামত। কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে। এরপর নেককারদের জান্নাতে এবং পাপীদের জাহান্নামে প্রবেশ করানো হবে।

গুরুত্ব

আখিরাত আকাইদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতের প্রতি ইমান আনা অপরিহার্য। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ ইমানদার হতে পারে না। মুমিনদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন-

وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ

অর্থ : আর তারা (মুত্তাকিগণ) আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে (সূরা আল-বাকারা, আয়াত: ৪)।

আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। এর ফলে মানুষ উত্তম চরিত্র ও নৈতিকতার গুণাবলি অনুশীলন করে। আল্লাহ তায়ালা বলেন-

قَالَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ

অর্থ : আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী (সূরা আন-নাহল, আয়াত: ২২)।

আখিরাতে বিশ্বাস না করলে মানুষ দুনিয়াকেই সবকিছু মনে করে। ফলে যেকোনো উপায়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ সবকিছুই তার দ্বারা সংঘটিত হয়। যেকোনো পাপ করতে সে দ্বিধাবোধ করে না। আখিরাতে বিশ্বাস মানুষকে এরূপ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র করে তোলে।

সুতরাং আমরা আখিরাতে বিশ্বাস করব এবং নৈতিক ও পুত-পবিত্র জীবনযাপন করব।

কাজ : এই পাঠ শেষে আখিরাত সম্পর্কে শিক্ষার্থী যা শিখল তা লিখে শিক্ষককে দেখাবে।