মীম সাকিনের বর্ণনা
পাঠ 4
মীম সাকিনের বর্ণনা
মীম সাকিন: জয়মযুক্ত মীম (র)-কে মীম সাকিন বলে। অর্থাৎ মীম হরফের উপর জয়ম ( ) থাকলে তাকে মীম সাকিন বলা হয়। যেমন- لَكُمْ
মীম সাকিন পড়ার নিয়ম তিনটি: যথা-
ক. ইহহার (إِظْهَارٌ)
খ. ইদগাম (إِذْغَامٌ)
গ. ইখফা (إِخْفَامٌ)
১১
৫৬
ইসলাম শিক্ষা
ইযহার
ইযহার অর্থ স্পষ্ট করে পড়া। মীম সাকিনের পর ب (বা) এবং م (মীম) ছাড়া অন্য যে কোনো হরফ আসলে ঐ মীম সাকিনকে স্পষ্ট করে গুনাহ ব্যতীত নিজ মাখরাজ থেকে পড়াকে মীম সাকিনের ইযহার বলা হয়। যথা-
لَكُمْ دِينُكُمْ - أَمْ لَمْ تُنْذِرْهُمْ
ইদগাম
ইদগাম অর্থ মিলিয়ে পড়া। জযমযুক্ত মীম-এর পর হরকত যুক্ত মীম এলে উভয় মীমকে একসাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুনাহ করে পড়াকে ইদগাম বলে। এক্ষেত্রে দ্বিতীয় মীমের উপর
তাশদিদ যুক্ত হয়। যেমন- فِي قُلُوبِهِمْ مَرَضٌ
ইখফা
ইখফা অর্থ গোপন করে পড়া। মীম সাকিনের পর ب (বা) আসলে ঐ মীম সাকিনকে এক আলিফ পরিমাণ গুনাহ করে পড়তে হয়। একে মীম সাকিনের ইখফা বলে। যথা-
عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ - وَمَا هُمْ بِمُؤْمِنِينَ
কাজ : মীম সাকিন পড়ার নিয়ম তিনটি শিক্ষার্থী খাতায় লিখে শিক্ষককে দেখাবে।