ইসলাম শিক্ষা
কুরআন ও হাদীস শিক্ষা

সূরা আল-কদর

পাঠ 6

সূরা আল-কাদর (سُورَةُ الْقَدْرِ)

সূরা আল-কাদর আল-কুরআনের অত্যন্ত মর্যাদাসম্পন্ন সূরা। এটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা পাঁচটি। সূরা আল-কাদর কুরআন মজিদের ৯৭তম সূরা। এ সূরায় 'লাইলাতুল কাদর'-এর ফজিলত বর্ণনা করা হয়েছে। এ সূরায় লাইলাতুল কাদর শব্দটি মোট তিনবার এসেছে। এর কাদর শব্দ থেকে এ সূরার নাম রাখা হয় সূরা আল-কাদর।

শানে নুযুল

একদা রাসূলুল্লাহ (স.) বনি ইসরাইলের এমন একজন লোক সম্পর্কে আলোচনা করছিলেন, যিনি সমস্ত রাত ইবাদতে লিপ্ত থাকতেন এবং সারা দিন জিহাদ করতেন। এভাবে এক হাজার মাস যাবৎ অবিরাম আল্লাহ তায়ালার ইবাদতে মগ্ন থাকেন। এ বিবরণ শুনে সাহাবিগণ বিস্ময় প্রকাশ করলেন। অতঃপর নিজদের মধ্যে এ নিয়ে আফসোস করতে লাগলেন।

সাহাবিগণ ভাবলেন- আমরা এক হাজার মাস ইবাদত করার সুযোগ পাব না। অথচ পূর্ববর্তীগণ বহু বছর বেঁচে থাকতেন। বেশি দিন ইবাদত করার সুযোগ পেতেন। ফলে আমরা ইবাদতের সাওয়াবে কোনো দিন তাদের সমান হতে পারব না। সাহাবিগণের আফসোসের পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা এ সূরা নাজিল করেন। এতে তিনি জানিয়ে দেন যে, লাইলাতুল কাদরের এক রাতের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম।

শব্দার্থ

أَنْزَلْنَا- আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছিمَا- কী, যা
لَيْلَةً- রাত, রজনিخَيْرٌ- ভালো, উত্তম
الْقَدْرِ- পরিমাণ, ভাগ্য, মর্যাদা, মহিমাأَلْفٌ- হাজার, সহস্র
لَيْلَةُ الْقَدْرِ- মহিমাস্বিত রাতشَهْرٌ- মাস
تَنَزَّلُ- অবতীর্ণ হয়, নাজিল হয়, অবতরণ করে
الْمَلَائِكَةُ- ফেরেশতাগণ

৫৮

কুরআন ও হাদিস শিক্ষা

৫৯

وَالرُّوحُ - আত্মা, জিবরাইল (আ.) এর অপর নাম রুহুল কুদুস বা পবিত্র আত্মা إِذْنٌ - অনুমতি, অনুমোদন

حَتَّى - পর্যন্ত, যতক্ষণ না سَلَامٌ - শান্তি مَطْلَعٌ - আবির্ভাব, উদয় الْفَجْرِ - প্রভাত, ফজরের সময়, উষা।

অনুবাদ

○ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।

○ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

১. নিশ্চয়ই আমি এটি (আল-কুরআন) অবতীর্ণ করেছি মহিমাম্বিত রাতে।

○ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

২. আর আপনি কি জানেন এ মহিমাম্বিত রাতটি কী?

○ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنَ الْفِ شَهْرِ

৩. মহিমাম্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।

○ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ

৪. সে রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ (জিবরাইল ফেরেশতা) তাঁদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়।

○ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

৫. সে রাতের উষা উদয় হওয়া পর্যন্ত শান্তিই শান্তি (বিরাজ করে)।

২০২৬

৬০

ইসলাম শিক্ষা

ব্যাখ্যা

লাইলাতুল কাদর বা কাদরের রাত অত্যন্ত মর্যাদাবান ও মহিমাস্বিত রাত। আল্লাহ তায়ালা এ রাতেই পবিত্র কুরআন নাজিল করেন। এ রাতের ইবাদত হাজার মাস একাধারে ইবাদত করার চেয়ে উত্তম। এক হাজার মাস ৮৩ বছর ৪ মাসের সমান। আমাদের আয়ুষ্কাল খুবই সীমিত। এ অবস্থায় এ রাতে ইবাদত করলে আমাদের নেকির পরিমাণ অনেক বেড়ে যায়। এটি আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামত স্বরূপ। এ রাতে আল্লাহ তায়ালা ফেরেশতাকে রহমত, বরকত ও শান্তির সওগাত দিয়ে প্রেরণ করেন। এ রাতের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ-শান্তি ও রহমত বিরাজ করতে থাকে।

শিক্ষা : এ সূরা থেকে আমরা নিম্নোক্ত শিক্ষা পাই:

  • লাইলাতুল কাদর অত্যন্ত মহিমাস্বিত রাত।
  • এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম।
  • এ রাতে ফেরেশতাগণ শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় নেমে আসেন।
  • এ রাতে সারাক্ষণ শান্তি ও রহমত বর্ষিত হয়।

আমরা যথাযথভাবে লাইলাতুল কাদর উদযাপন করব। বেশি বেশি নফল ইবাদত করব। এ রাতের সামান্য সময়ও আমরা ইবাদত না করে কাটাব না। তাহলে আমরা হাজার মাসের ইবাদত অপেক্ষা বেশি সাওয়াব লাভ করব। আল্লাহ তায়ালা আমাদের জীবনে শান্তি ও কল্যাণ দান করুন।

কাজ : শিক্ষার্থীরা এ সূরার শানে নুযুল পড়বে এবং তা তাদের খাতায় লিখে শিক্ষককে দেখাবে।

পরবর্তী: সূরা আল-জিলজাল